1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নবজাতকের অ্যাকাউন্টে ৬ ঘণ্টায় জমা পড়লো ৬৭ হাজার টাকা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মা-বাবা-বোন নিহতের সময় মায়ের গর্ভ ফেটে জন্ম নেওয়া নবজাতক এবং তার দুই ভাই-বোনের সহায়তার জন্য খোলা ব্যাংক অ্যাকাউন্টে অর্থ সহায়তা পাঠাচ্ছেন মানবিক মানুষেরা। মঙ্গলবার (১৯ জুলাই) প্রথম দিন ৬ ঘণ্টায় অ্যাকাউন্টটিতে জমা পড়েছে ৬৭ হাজার টাকা।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তারুজ্জামান।

তিনি বলেন, সকাল ১০ টা থেকেই অ্যাকাউন্টটিতে টাকা জমা হওয়া শুরু হয়েছে। সবশেষ বিকেল ৪ টায় পাওয়া স্টেটমেন্টে ৬৭ হাজার টাকা জমা পাওয়া গেছে। এভাবে আরও টাকা জমা হবে বলে আশা করছি।

এর আগে, সোমবার (১৮ জুলাই) জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের নির্দেশে ত্রিশাল উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সোনালী ব্যাংকের ত্রিশাল শাখায় সঞ্চয়ী ব্যাংক অ্যাকাউন্টটি খোলা হয়।

‘রত্না আক্তার রহিমার নবজাতক ও অপর দুই সন্তানের সহায়তা হিসাব’ শিরোনামে সোনালী ব্যাংকের ত্রিশাল শাখায় সঞ্চয়ী অ্যাকাউন্টটির নম্বর ‘৩৩২৪১০১০২৮৭২৮’। নবজাতক ও তার দুই ভাই-বোন প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাদের দাদা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ স্বাক্ষরে অ্যাকাউন্টটি পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি