1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

নবজাতককে দত্তক নিতে আগ্রহী ৯ দম্পতি, আবেদন যাচাই বাছাই

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

নেত্রকোনায় জঙ্গল থেকে উদ্ধার হওয়া এক নবজাতক (ছেলে) শিশুকে দত্তক নিতে আসা আবেদনকারীদের সাক্ষাৎকার নিয়েছে উপজেলা শিশু উন্নয়ন বোর্ড। বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলা পরিষদ কার্যালয়ে চলে আবেদনকারীদের যাচাই বাছাই।

বিষয়টি নিশ্চিত করে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, যে দম্পতিকে যোগ্য মনে হবে পরবর্তী সময়ে সরেজমিন তদন্ত শেষে সেই দম্পতিকেই বুঝিয়ে দেওয়া হবে শিশুটি।

কমিটির সাধারণ সম্পাদক সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৬ ফেব্রুয়ারি রাতে নেত্রকোনা শহরের পৌরসভাধীন নাগড়া সওদাগর পাড়ার একটি জঙ্গল থেকে নবজাতকটি উদ্ধার হয়। পরে শিশুটিকে আগলে রেখেছেন নেত্রকোনা সদর হাসপাতালের নার্স ও আয়ারা। সমাজসেবার অর্থায়ন ও সহযোগিতায় শিশুর খাওয়া চিকিৎসা চলছে ভালোভাবেই। শিশুটিও বেশ ভালো রয়েছে। শিশুকে দত্তক নিতে ইতিমধ্যে ৯ জন দম্পতি আবেদন করেছেন উপজেলা সমাজসেবা কার্যালয়ে। এ উপলক্ষেই বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা শিশু কল্যাণ বোর্ডের ১১ সদস্যের টিম বসেন আবেদন যাচাই বাছাইয়ে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি মধ্যরাতে অটোচালক রাসেল অটো রেখে ঘরে ফিরছিলেন। এমন সময় ওই এলাকার হামিদুল ইসলামের ভাড়া দেওয়া বাসার সামনে একটি জঙ্গলের পাশ থেকে শিশুর কান্নার আওয়াজ ভেসে আসে। পরে তিনি স্থানীয়দের এবং পুলিশকে জানায়।

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এরপর রাতেই দ্রুত শিশুটির পরিচর্যার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি