1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

নেত্রকোনার মদনে মগড়া নদীতে গোসলে নেমে সোনামণি (১২) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়ির পেছনে নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। সোনামণি মদন উপজেলার মদন ইউনিয়ের পরশখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ও পরশখিলা (কোমারিকাণা) গ্রামের কৃষক রতন মিয়ার মেয়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, দুপুরে প্রতিবেশী শিশুদের সঙ্গে গোসল করতে মগড়া নদীতে গিয়ে নিখোঁজ হয়। তার সঙ্গে থাকা অন্য শিশুরা বাড়ি এসে তাকে বিষয়টি পরিবারকে জানায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে মদন ফায়ার সার্ভিসে খবর দেয়।

মদন ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, উদ্ধার অভিযান শুরু হয়েছে। পরে ময়মনসিংহ থেকে ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়। তবে কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার (২২ ডিসেম্বর) আবারও অভিযান চালানো হবে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশও রয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি