1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আইন সচিব মো. গোলাম সারওয়ার দ্য ডেইলি স্টারকে বলেছেন, হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতম বিচারক বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং পরে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে সকালে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ দাবিতে সকালে সুপ্রিম কোর্ট ঘেরাও করেন আন্দোলনকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শিক্ষার্থী, আইনজীবীসহ আন্দোলনকারীরা সেখানে বিক্ষোভ করেন।

পরে বেলা দেড়টার দিকে নীতিগতভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানান ওবায়দুল হাসান। পরে বেলা আড়াইটার দিকে আইন মন্ত্রণালয় সূত্র তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

ওবায়দুল হাসানের পদত্যাগের পর আপিল বিভাগের আরও চার জন বিচারপতি পদত্যাগ করেন।

তারা হলেন বিচারপতি বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, তারা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি