1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

নতুন ধরনের করোনা নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার সভা আজ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যুক্তরাজ্যে শুরু হওয়া করোনা ভাইরাসের নতুন ধরন বা প্রজাতি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে আজ। তথ্য আদান-প্রধানের উদ্দেশ্যে এ আলোচনা ডাক দেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির এক মুখপাত্র।

বিশ্বস্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ এক টুইট বার্তায় বলেন, করোনার এই নতুন ধরনের ভাইরাসের বিষয়ে তুলনামূলক আরও ভালো তথ্য না পাওয়া পর্যন্ত চলাচলে সীমাবদ্ধতা আনা বুদ্ধিমানের কাজ।

যদিও জেনেভাভিত্তিক সংস্থাটি জানায় যে এমনটি মহামারী বিবর্তনের একটি সাধারণ অংশ। সংস্থাটি ভাইরাসের নতুন এই ধরন সনাক্ত করার জন্য ব্রিটেনের প্রশংসা করছে।

এদিকে ফ্রান্সের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইংল্যান্ডের দক্ষিনাঞ্চলে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন জমেছে বর্ডার এলাকায়।

এ বিষয়ে বিশ্বস্বাস্থ্য এক বিবৃতিতে জানায়, জরুরি পন্য সমূহ যেমন খাদ্য, ওষুধ এবং জ্বালানি সরবরাহকারী কার্গোগুলোকে তুলনামূলক আগে যেতে দেওয়া উচিত।

অন্যদিকে ডব্লিউ এইচ ও বারবার বলেছে, করোনার নতুন ধরনের ভাইরাসটি টিকার কার্যকারিতার ওপরে প্রভাব ফেলতে পারে এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
খবর রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি