1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

নরসিংদীতে মোবাইল ব্যাংকিং নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদে এ ঘটনা ঘটে।

আহতেরা হলেন, নগদের কর্মী নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালি এলাকার চাঁন মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (২৫) এবং একই উপজেলার দেলোয়ার হোসেন (৫০)।

আহতদের স্বজন ও নগদের কর্মীরা জানান, প্রতিদিনের মতো নগদের নরসিংদী ডিপো থেকে মোটরসাইকেলে রায়পুরা উপজেলায় যাচ্ছিলেন শাহিন এবং দেলোয়ার। তাঁরা আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছালে পেছন দিক থেকে মোটরসাইকেলে দুই ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় তাদের লক্ষ্য করে ছিনতাইকারীরা গুলি ছুড়ে ৬০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। দেলোয়ারের পেটে ও শাহিনের হাতে গুলি লেগেছে বলে জানান চিকিৎসকেরা। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, ধারণা করা হচ্ছে নরসিংদীর হেমেন্দ্রসাহার মোড় নগদ অফিস থেকে বের হওয়ার পরই তাঁদের লক্ষ্য করছিল ছিনতাইকারী চক্রটি। হাসনাবাদ এলাকা অতিক্রম করার সময় তাদের গতিরোধ করে ছিনতাইকারীরা গুলি ছোঁড়ে। এ সময় তাঁদের কাছ থেকে আনুমানিক ৬০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

নগদ কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি সাফায়েত হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি