1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

নকলা পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মারা গেছেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

শেরপুরে নকলা পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা অধ্যাপক মিজানুর রহমান মিজান (৬৫) মারা গেছেন। আজ ১২ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। শেরপুর জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম মুকুল সহযোদ্ধা মিজানুর রহমান মিজানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিজান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেরে উঠলেও ফুসফসের সংক্রমণজনিত কারণে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

তিনি শেরপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। চন্দ্রকোনা কলেজের অধ্যাপক হিসেবে সম্প্রতি অবসরে যান। তাঁর মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, চন্দ্রকোনা কলেজ কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি