1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা

নকলায় সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২

শেরপুরের নকলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাব্বীকে (২৫) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরেকজন ওয়াসিমকে (২৪) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

গতকাল রাত ১২টার সময় রাব্বি তার বাবার মোটরসাইকেল নিয়ে বন্ধু ওয়াসিমকে সঙ্গে নিয়ে চন্দ্রকোনা যাচ্ছিল। যাওয়ার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনের দিক থেকে সজোরে ধাক্কা খায়। আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত হন রাব্বি। অপরজন ওয়াসিম ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মৃত্যুবরণ করেন।

নকলা উপজেলার কায়দা মুচারচর গ্রামের পল্লী চিকিৎসক আব্দুর রাজ্জাকের ছোট ছেলে রাব্বি সরকারি হাজী জালমামুদ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিল। অপরজন একই গ্রামের ফারুক হোসেনের ছেলে ওয়াসিম একই কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তারা দুজনই নকলা উপজেলা ছাত্রলীগের কর্মী ছিল বলে নিশ্চিত করেছেন স্থানীয় ছাত্রলীগ নেতা রাসেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি