1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

নকলায় যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

শেরপুরের নকলায় ১ নম্বর গণপদ্দী ইউনিয়নের বারইকান্দি নামাপাড়া গ্রাম থেকে সাদ্দাম হোসেন (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে একটি মনোহারী দোকানের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সাদ্দাম একই গ্রামের হেলাল মিয়ার ছেলে এবং ১ সন্তানের পিতা।

পারিবারিক সূত্রে জানা যায়, সাদ্দাম নেশায় আসক্ত ছিলেন। তাঁকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মাধ্যমে চিকিৎসাও দেওয়া হয়েছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তিনি আবার নেশায় আসক্ত হয়ে পড়েন। নেশা করার কারণে স্ত্রীর সঙ্গে সব সময় তাঁর ঝগড়াবিবাদ লেগেই থাকত।

এ জন্য সাদ্দাম প্রায় রাতেই বাড়ির সামনের একটি মনোহারী দোকানে একাই রাত্রিযাপন করত।

শনিবার ঘুম থেকে উঠতে দেরি দেখে পরিবারের লোকজন সাদ্দামকে ডাকতে দোকানে যায়। কিন্তু কোন সাড়াশব্দ না পেয়ে তাদের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানের ভেতর থেকে সিরিঞ্জ ও ইনজেকশনের খালি প্যাকেটসহ সাদ্দামের মরদেহ উদ্ধার করে করে থানায় নিয়ে যায়।

ওসি (তদন্ত) ইসকান্দার হাবিব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিমাত্রায় ড্রাগ গ্রহণের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি