1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

নকলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ মার্চ, ২০২১

শেরপুরের নকলা উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর হাসমত আলীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। হাসমত আলী উপজেলার পাঠাকাটা ইউনিয়নের কুড়েরপাড় এলাকার মৃত আব্দুল জুব্বারের ছেলে। সোমবার দুপুরে পুত্রবধূর দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।

ধর্ষণের শিকার ওই নারীর করা লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, ৬ মার্চ দুপুরে হাসমত আলী তার পুত্রবধূকে ঘরের ভেতরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে জোর করে ধর্ষণ করেন। তার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। এই সুযোগে এর আগেও কয়েকবার তাকে উত্যক্ত করেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুশফিকুর রহমান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা হাসমত আলীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করি। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি