1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

নকলায় টিউবওয়েল চেপে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ মে, ২০২১

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক ভবনের আজ দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনতে সাত সদস্যের ফায়ার সার্ভিস কর্মী ও গাড়িসহ সাইরেন বাজিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়। তবে যে পানিতে আগুন নিয়ন্ত্রণে আসবে সেই পানির গাড়ি আসেনি।

পানি ছাড়া আগুন নেভাতে এসে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের শিকার হতে হয়েছে শেরপুর জেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মীদের। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে টিউবওয়েল চেপে পানি বালতিতে করে নিয়ে আগুন নেভাতে থাকে।

শেরপুর জেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুবল চন্দ্র দেবনাথ বলেন, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে শেরপুর থেকে নকলা আসার মাঝ পথে থেমে আবার ফায়ার সার্ভিসের পানির গাড়িটি ফেরত চলে যাওয়ায় টিউবওয়েল পানিতে আগুন নিয়ন্ত্রণ করা হচ্ছে।

আগুনে পুড়ে যাওয়া হাসপাতালের আবাসিক ভবন পরিদর্শন করেছেন নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল রহমান ও নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসার ডা. গোলাম মোস্তফা।

ভবনে কি কারণে আগুন লেগেছে তা জানতে পারেনি কেউ। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুনের সূত্রপাতের ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি