1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

নকলায় আইসিটি বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

শেরপুরের নকলায় আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক কোর্সের দ্বিতীয় ব্যাচের শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।

উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর নকলার আয়োজনে দশদিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগনদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণ কর্মশালাটি বাস্তবায়ন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)।

উপজেলার দুইটি ভ্যানুতে এই প্রশিক্ষণ কর্মশালা চলছে। একটি নকলা পৌর শহরের নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও অন্যটি নকলা পৌরসভাধীন মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন। প্রতিটি ভ্যানুতে ২০ জন করে শিক্ষক প্রশিক্ষনার্থী হিসেবে অংশ গ্রহন করেছেন।

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভ্যানুর প্রশিক্ষণার্থী সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, হোসাইন আল মামুন মো. সোহানুর রহমান জানান, তারা এই প্রশিক্ষনে নতুন নতুন অনেক কিছু শিখছেন, যা বর্তমান শিক্ষা ব্যবস্থার আলোকে প্রতিটি শিক্ষকের শিক্ষকতা জীবনে খুবই জরুরি।

মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যা নিকেতনের অন্য এক প্রশিক্ষনার্থী মো. ফজলুল করিম জানান, এই প্রশিক্ষন লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব।

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভ্যানুর প্রশিক্ষক মো. রুবেল মাহমুদ বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় আইসিটি বিষয়ে জ্ঞান অর্জন প্রতিটি শিক্ষকের অতিব জরুরি। তা-না হলে বর্তমান শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষকগনের ভূমিকা রাখা অনেকটাই অসম্ভব। তাই সকল শিক্ষা স্তরের শিক্ষকগনকে আইসিটি বিষয়ে অধিকতর তথা উচ্চতর প্রশিক্ষন গ্রহন করা জরুরি বলে অনেকে মনে করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি