1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩

ধোবাউড়া স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি চুরির চেষ্টা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রায় অর্ধকোটি টাকা মূল্যের সরকারি গাড়ি চুরির চেষ্টা করা হয়েছে। তবে পথে দুর্ঘটনার কবলে পড়ে দুমড়ে-মুচড়ে গেলে গাড়ি ফেলে পালিয়েছে চোর।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ।

তিনি বলেন, বুধবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলা হাসপাতালের ভেতর থেকে গাড়িটি চুরি করে নিয়ে যায় চোর। বিষয়টি নৈশপ্রহরী আব্দুর রাজ্জাকের নজরে পড়লে তিনি চিৎকার শুরু করেন। খবর পেয়ে উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নজরুল ইসলামের বাড়ির পাশ থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে। ধারণা করা হচ্ছে, গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। পরে গাড়িটি রেখে চোর পালিয়ে যায়।

গাড়িচালক আবিদ বলেন, অলসতার কারণে গাড়িটি গতরাতে গ্যারেজে রাখিনি। এ সুযোগে স্থানীয় এক যুবক আমার কক্ষ থেকে চাবি চুরি করে গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তিনি আরও বলেন, চুরি করে পালানোর সময় (রাতে) উপজেলার বালিগাও বাজারে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এতে দোকান ভেঙে মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিক্ল্পনা কর্মকর্তা আবু হাসান শাহিন বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আবুল কালাম আজাদ বলেন, চুরির ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি