1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ধোবাউড়া সীমান্তে ৩৭ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ৩৬লাখ ৮০ হাজার টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে সীমান্তবর্তী কড়াইগড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এএসএম জাকারিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ধোবাউড়া উপজেলার দুই নম্বর মাইজপাড়া ইউনিয়নের মুন্সীপাড়া বিওপির হাবিলদার কামরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম গঠন করা হয়। তারা মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কড়াইগড়া সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল।

এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির দলটি ভারতের সীমান্ত সীমান্ত পিলার ১১৩৯/৯-এস হতে আনুমানিক চারশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাকারবারীদেরকে মালামাল নিয়ে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যেরা তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যান।

বিজিবির সদস্যেরা ২৫ কার্টুনে ১১ হাজার ৫০০ টি ভারতীয় সাইন স্কিন প্রসাধনী সামগ্রী জব্দ করেন। সেগুলো নেত্রকোণা কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি