1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত

ধোবাউড়ায় নারীর মৃতদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২

ময়মনসিংহের ধোবাউড়ায় জয়গুন আক্তার (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জয়গুন ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের পূর্ববহুলি গ্রামের আবুল কালামের স্ত্রী।

সোমবার সকালে উপজেলার বাঘবেড় ইউনিয়নের পূর্ববহুলি গ্রামে এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

ধোবাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন বলেন, ‘স্বামী ও স্ত্রীর সম্পর্ক ভালো চলছিল না বলে এলাকাবাসীর কাছে জানতে পেরেছি। নিহতের শরীরে অসংখ্য আঘাতের চি‎‎হ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।’

আবুল কালাম-জয়গুন দম্পতির চার ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে, ছেলেরা থাকেন ঢাকায়। স্বামী-স্ত্রী ছাড়া ওই বাড়িতে আর কেউ থাকতেন না।

জালাল উদ্দিন জানান, জয়গুনের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি