1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ধানের শীষ, পেটের বিষ, মানুষ এখন বলে সাপের বিষ : ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন দৌঁড়াতে দৌঁড়াতে থেমে গেছে। তারা এখন কোথায় যাবে। তাদের অবস্থা এখন ফান্দে পড়িয়া বগা কান্দের মতো অবস্থা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন চোখে অন্ধকার দেখছেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিতে আর দেশের মানুষ ফিরতে চায় না। ধানের শীষ, পেটের বিষ, মানুষ এখন বলে সাপের বিষ।’

আজ শনিবার ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নৌকায় ভোট দিয়েছেন বলে আজ দেশে এত উন্নয়ন। বিএনপির বড় জ্বালা। অন্তর জ্বালা। জ্বালায় পুড়ে দিনের আরাম, আর রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। পদ্মা সেতু, মেট্রোরেলের জ্বালা। মানুষের চোখ জুড়ে যায় শেখ হাসিনার উন্নয়ন দেখে। আর বিএনপির জ্বালা বাড়ে, বুকের জ্বালা, অন্তরে জ্বালা।’

ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে, জোরদার খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে, অর্থপাচারের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জোরদার খেলা হবে। তবে আন্দোলন দেখে মনে হয় তেমন খেলতে হবে না। বিএনপি আন্দোলনের পথ হারিয়ে দিশেহারা।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির শক্তি কমে গেছে। কিন্তু মুখের বিষ কমেনি। তাদের নেতাদের বক্তব্য আরও উগ্র হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি