1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ধর্ষণ শেষে গলায় ওড়না পেঁচিয়ে মীমকে হত্যা করা হয় : র‍্যাব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২

শেরপুরের ঝিনাইগাতীতে কিশোরী মীম আক্তারকে (১৪) ধর্ষণ শেষে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

বুধবার দুপুরে র‌্যাব-১৪ এর পক্ষ থেকে শেরপুর প্রেসক্লাবে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানানো হয়।

গত ২৪ জুলাই উপজেলার পূর্ব বাকাকুড়া গ্রামের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে কাংশা ইউনিয়নের মমিন মিয়া লাশটি তার মেয়ে মীম আক্তারের বলে শনাক্ত করে। এ ঘটনায় র‌্যাব তদন্তে নামে এবং বুধবার রাতে সন্দেভাজন আসামি আল আমিনকে (২৭) আটক করে। আল আমিন বাকাকুড়া গ্রামের মো. শাজাহানের ছেলে।

প্রেস বিফ্রিংয়ে লিখিত বক্তব্যে র‌্যাব-১৪ এর স্কোয়াড্রেন লিডার কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অভিযুক্তকে আটকের জন্য র‌্যাব বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে। এরপর ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত এবং তার অবস্থান নিশ্চিত করে। পরে বুধবার রাতে ঘাঘড়া কামারপাড়ায় আত্মীয় বাড়ি থেকে অভিযুক্ত আল আমিনকে আটক করে।

ওই র‌্যাব কর্মকর্তা আরও জানান, আটক আলামিন জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে ভিকটিমকে ফুসলিয়ে বাকাকুড়া বাজারের কাছে কালগুসা নদীর তীরে নিয়ে ধর্ষণ করে। পরে জানাজানি হওয়ার ভয়ে ভিকটিমের পরিহিত ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করে এবং লাশ বস্তায় ভরে পুকুরে ফেলে দেয়।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সবুজ রানাসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভুইয়া বলেন, মিম হত্যায় ইতোমধ্যে থানায় একটি হত্যা মামলা হয়েছে। তিনি বলেন, আমরা আসামিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির দেওয়ার জন্য আজই আদালতের কাছে সোপর্দ করবো। আসামির ১৬৪ ধারায় জবানবন্দি ও ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে এ মামলায় ধর্ষণের ধারা সংযুক্ত হবে বলিও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি