1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

ধর্ষণ মামলায় জামিনে বেরিয়ে ফের ধর্ষণচেষ্টা, অতঃপর বিয়ে!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় কারাভোগের পর জামিনে মুক্তির পাঁচ মাস না যেতেই আবারও ধর্ষণ করতে এসে গভীর রাতে আটক হয় যুবক। ধর্ষিতা ওই কলেজছাত্রীর এবার তাকে ধরে ফেলেন। তাকে একদিন আটকে রাখা হয়। পরদিন গভীর রাতে ৬ লাখ টাকার দেনমোহরে ধর্ষিতাকে বিয়ে করতে বাধ্য হয় ধর্ষক। গতকাল বুধবার দিরাগত রাত ২টার দিকে এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বারা গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, ওই ইউনিয়নের কুমড়ি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম সোহান (৩০) প্রায়ই উত্যক্ত করতো পাশের গ্রামের কলেজপড়ুয়া ওই ছাত্রীকে। এ নিয়ে বিভিন্ন সময় দেন-দরবার হলেও কোনো কাজে আসেনি। এ অবস্থায় গত বছরের ৫ জুন রাত ১০টার দিকে মেয়েটির বাড়িতে কেউ না থাকার সুযোগে সোহান তার ঘরে প্রবেশ করে। এসময় কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে কেটে পড়ে সে। এ ঘটনা নিয়ে সালিশ-দরবার হয়। সেখানে ধর্ষণের শিকার কলেজ ছাত্রীকে সোহানের বিয়ে করতে হবে বলে সিদ্ধান্ত হয়। এ নিয়ে দিন তারিখ ধার্যও ছিল। কিন্তু এক মাসেও বিয়ে না করায় কলেজ ছাত্রীর পরিবার থানায় গিয়ে গত বছরের ৫ জুলাই ধর্ষণের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা এফআইআর করে ধর্ষক সোহানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

জানা যায়, এক মাস কারাভোগের পর সোহান জামিনে এসে ফের মেয়েটিকে বিভিন্ন সময় উত্যক্ত করা শুরু করে। এতে কলেজ ছাত্রীর বাইরে বেরোনোই প্রায় বন্ধ হয়ে যায়। এর মধ্যে গত মঙ্গলবার রাতে সোহান সুযোগ বুঝে ওই কলেজছাত্রীর বাড়িতে গিয়ে তার শয়নকক্ষে প্রবেশ করে ফের ধর্ষণের চেষ্টা চালায়।

ঘটনা সর্ম্পকে কলেজ ছাত্রী জানান, মামলার পর জামিনে এসেই সোহান তাকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। লোকলজ্জার ভয়ে এবার আর কাউকে জানানো হয়নি। এ অবস্থায় গত মঙ্গলবার সোহান তার কক্ষে আসলে ভালো ব্যবহার করে বসিয়ে রেখে পরিবারকে কৌশলে জানায় মেয়েটি। পরে গভীর রাতে তাকে আটকে বেঁধে রাখা হয়।

এ বিষয়ে কলেজছাত্রীর চাচা জানান, মামলার পর অল্প দিনের মধ্যে সে জামিনে এসে ফের অত্যাচার শুরু করে। কোনো ভয়-লজ্জার তোয়াক্কা করেনি। এ অবস্থায় আটকের পর তার পরিবারকে জানানো হলে উভয় পরিবারের সম্মতিতে বিয়ের কার্য সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি