1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

ধর্ষণে মানসিক ভারসাম্য হারিয়ে শেকলবন্দি তরুণী, অভিযুক্ত গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

নেত্রকোনার কেন্দুয়ায় প্রায় দুই বছর আগে ধর্ষণের শিকার হয়ে বিচার না পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এক তরুণী। পরে বাধ্য হয়েই তাকে শেকলবন্দি করে রাখে পরিবার। সে ঘটনায় এ বছরের ২৪ সেপ্টেম্বর ওই তরুণীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় নওপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য হানিফ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ অক্টোবর) দিনগত রাতে হানিফ মিয়াকে গৌরীপুর উপজেলায় তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ধর্ষণ মামলায় অভিযুক্ত ইউপি সদস্য হানিফ মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, ২৪ সেপ্টেম্বর ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় ইউপি সদস্য হানিফ মিয়াকে আসামি করা হয়। এছাড়া ধর্ষণে সহায়তাকারী হিসেবে মাইজকান্দি গ্রামের এক নারীকেও আসামি করা হয়।

প্রায় দুই বছর আগে ওই তরুণীকে হানিফ মিয়া ধর্ষণ করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনা ধামাচাপা দিতে গ্রাম্য সালিশে বিষয়টি আট হাজার টাকায় মীমাংসা করা হয়।

এরপর থেকেই মেয়েটি ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তাই পরিবারের লোকজন বাধ্য হয়ে তাকে এখন শেকলবন্দি করে রেখেছেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি