1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা

ধর্ষণের শিকার কিশোরী, দাদা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্পর্কে ধর্ষণের শিকার কিশোরীর চাচাতো দাদা। আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরীকে মাদরাসায় যাওয়া-আসার পথে ঠাট্টার ছলে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ওই কিশোরী তার মাকে জানায়। পরে বিষয়টি জানাজানি হয়। এতে ক্ষিপ্ত হন ওই বৃদ্ধ। গত শনিবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে ছাত্রীটি বাড়ি থেকে মাদরাসায় যাচ্ছিল। এ সময় কৌশলে তাকে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত বৃদ্ধ।

শনিবার বিকেলে কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্তকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। ওই দিন দিবাগত রাতেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, মেয়েটির মায়ের দায়ের করা মামলায় একমাত্র আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি