1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ধর্ষণের প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

ধর্ষণের প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে বিএনপি। দেশে ধর্ষণের মহোৎসব চলছে এমন দাবি করে এর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের এ ডাক দিয়েছে দলটি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বৃহস্পতিবার ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে সারাদেশে বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হবে। ইতিমধ্যে দলের নেতাকর্মীদের এই কর্মসূচি আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে বিএনপি আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেন ফখরুল।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, শুধু ধর্ষণ বা যৌন নির্যাতন বেড়ে যাওয়া নয়, একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলার অবনতি ও দেশ অর্থনৈতিকভাবেও ধ্বংস হয়েছে।

মানববন্ধনে দলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও অঙ্গ সংগঠন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি