1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ধর্ষণবিরোধী ভ্যাকসিন চায় মানুষ : গয়েশ্বর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

ধর্ষণবিরোধী ভ্যাকসিন চায় মানুষ : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক
মানুষ করোনাভাইরাসের ভ্যাকসিন চায় না। মানুষ ধর্ষণবিরোধী ভ্যাকসিন চায়। শেখ হাসিনাকে বিদায় দেয়াই সেই ভ্যাকসিন। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ধর্ষণবিরোধী এক মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, মানুষ এখন মানসম্মান নিয়ে মরতে চায়। ধর্ষণ করোনার চেয়ে বিপজ্জনক হয়ে গেছে। তাই মানুষ ধর্ষণের ভ্যাকসিন চায়।

রক্ত ও জীবন দিয়ে গণতন্ত্রের অধিকার আদায় করতে হবে উল্লেখ করে গয়েশ্বর বলেন, দেশ স্বাধীন হয়েছে জীবন ও রক্ত দিয়ে। গণতন্ত্রকেও তা দিয়ে রক্ষা করতে হবে।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নারী নির্যাতনের হার, ধর্ষণের হার যে বেড়ে গেছে তাতে উদ্বিগ্ন হয়ে জাতিসংঘের মহাসচিব বিবৃতি দিয়েছেন। এটি একটি বিরল ঘটনা। এ বিবৃতিতে বাংলাদেশের মানুষের সম্মান মাটির সঙ্গে মিশে গেছে। এতে দেশের মানুষের সব ইজ্জত নষ্ট হয়ে গেছে। আজ এই সরকার শুধু নারী নির্যাতন-ধর্ষণ নয়, সমস্ত বাংলাদেশকে ধর্ষণ করছে। এ দায় তারা এড়াতে পারে না।

মির্জা ফখরুল বলেন, এই সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। গায়ের জোরে বন্দুক-পিস্তল দিয়ে ক্ষমতায় আছে। তাদের বিরুদ্ধে একটা কথা বললেও জেল হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি