1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

ময়মনসিংহের ভালুকায় নয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাহমুদুল হাসান ওরফে আলামিন (৪০) নামের শিক্ষকের নামে মামলা হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) দুপুর ১২ টার দিকে ভিকটিমের বাবা বাদী হয়ে মাহমুদুল হাসানকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত মাহমুদুল হাসান উপজেলার হবির বাড়ি ইউনিয়নের আব্দুল মজিদের ছেলে। তিনি স্থানীয় একটি কিন্ডার গার্টেনে শিক্ষকতা করেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ভিকটিমসহ ৮-১০ জন শিশু ওই শিক্ষকের নিকট প্রাইভেট পড়ে। প্রতি দিনের মত সোমবার (৭ জুন) ওই শিশু সবার সঙ্গে প্রাইভেটে যায়। শেষে দুপুর ১২টার দিকে ওই শিশুকে রেখে সবাইকে ছুটি দিয়ে দেন শিক্ষক মাহমুদুল হাসান। পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে ব্যর্থ হয়ে বিষয়টি কাউকে না বলতে ১০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।

কিন্তু শিশুটি বাড়িতে গিয়ে তার মা-বাবার কাছে বিষয়টি বলে দেয়। রাতেই মেয়েকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দেন ভুক্তভোগীর বাবা। পরে মঙ্গলবার অভিযোগটি গ্রহণ করা হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা করছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি