1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ধর্ষকের লিঙ্গ কাটতে বললেন চঞ্চল চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

ধর্ষকের লিঙ্গ কাটতে বললেন চঞ্চল চৌধুরী

বিনোদন প্রতিবেদক
ধর্ষন-নীপিড়নের চলমান বিষয় নিয়ে বাংলাদেশের বিনোদন জগতের তারকাদের একটা বড় অংশ নিশ্চুপ। তবে মুখ খুলতে শুরু করেছেন কেউ কেউ। তাদেরই অন্যতম ‘আয়নাবাজি’ খ্যাত তারকা চঞ্চল চৌধুরী। তিনি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে লিঙ্গ কেটে দেয়ার পক্ষে কথা বলেছেন।

নিজের ফেসবুক পেইজে চঞ্চল লিখেছেন, ‘লিঙ্গ তো আর একা ধর্ষণ করতে পারে না, ধর্ষণে প্রলুব্ধ করে মাথার ভেতর বাস করা অমানুষটা। মৃত্যুদণ্ড এদের জন্য যথেষ্ট নয়।

প্রকাশ্যে এই অমানুষগুলোর লিঙ্গ শরীর থেকে কেটে আলাদা করে দেয়া হোক। যাতে লিঙ্গের ওপর শয়তান মাথার কোনো অধিকার না থাকে। তাহলেই এই বর্বরতা থেমে যাবে।’

নাটক ও চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় এই অভিনেতা স্পষ্ট জানিয়ে দেন, ‘এমন কঠোর শাস্তি প্রয়োগে মানবাধিকারের কোনো মায়াকান্না আমরা শুনতে চাই না। সেই সাথে আইনের সঠিক এবং কঠিন প্রয়োগ চাই। শাস্তি হোক দৃষ্টান্তমূলক। এর বাইরে কোনো কথা নাই। হোক প্রতিবাদ।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি