1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

নেত্রকোনার মদন উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাঈম মিয়া (১৮) নামের যুবককে আটক করেছে মদন থানা–পুলিশ। সাঈম মিয়া মদন উপজেলার মদন ইউনিয়নের কুলিয়াটি (উচিতপুর শান্তিপাড়া) গ্রামের এমপাস মিয়ার ছেলে। রোববার বিকেলে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। রোববার দুপুরে অন্য শিশুদের সঙ্গে বাড়ির সামনে সরকারি যাত্রী ছাউনির পেছনে খেলা করে মেয়েটি। এ সময় সাঈম মিয়া যাত্রী ছাউনির পাশে একটি ফার্মেসির পেছনে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। পরে মেয়েটি বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি খুলে বলে। এমন অভিযোগের প্রেক্ষিতে মদন থানার পুলিশ অভিযান চালিয়ে নিজ বসত ঘর থেকে সাঈমকে আটক করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, মেয়েটির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে সাঈম মিয়াকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। অন্যদিকে আটককৃত সাঈমকে সোমবার নেত্রকোনা আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি