1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

দ্বিতীয় বিতর্কে অনাগ্রহ বাইডেনের, প্রস্তুত ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

দ্বিতীয় বিতর্কে অনাগ্রহ বাইডেনের, প্রস্তুত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে আয়োজিত দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠানে হাজির হতে প্রস্তুত বলে জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের করোনা হয়ে থাকলে এক সপ্তাহ পর এই বিতর্ক করা উচিত হবে না বলে জানিয়েছেন বাইডেন। খবর ফক্স নিউজের।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১৫ অক্টোবর ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের সঙ্গে দ্বিতীয় দফা বিতর্ক করতে উন্মুখ হয়ে আছেন বলে জানান করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাসপাতাল থেকে হোয়াইট হাউজে ফিরেই একথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন নির্বাচনের মাত্র এক মাস আগে ট্রাম্পের করোনা আক্রান্তের ঘটনায় জো বাইডেনের সাথে পরবর্তী বিতর্ক অনুষ্ঠান ঘিরে এরই মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে অসুস্থতা নিয়েই বিতর্কে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে মঙ্গলবার সাংবাদিকদের বাইডেন বলেন, সে যদি এখনো করোনায় আক্রান্ত থাকে তাহলে আমার মনে হয় বিতর্ক করা উচিত হবে না।

বাইডেন বলেন, আমি জানি না যে প্রেসিডেন্ট ট্রাম্প এখন কেমন আছে। আমি তার সঙ্গে বিতর্কের জন্য মুখিয়ে আছি। তবে আশা করছি যাতে সকল প্রটোকল অনুসরণ করা হয়।

টানা তিন রাত হাসপাতালে থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সোমবার হোয়াইট হাউজে ফিরে যান তিনি। এর পর এক টুইট বার্তায় প্রথম রাত দারুণ কেটেছে বলে জানান ট্রাম্প।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি