1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

দ্বিতীয় দফা রিমান্ডে স্বাস্থ্যের আলোচিত আবজাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

দ্বিতীয় দফা রিমান্ডে স্বাস্থ্যের আলোচিত আবজাল

নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতি ও অনিয়মের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত অফিস সহকারী আবজাল হোসেনকে দ্বিতীয় দফায় সাত দিনের হেফাজতে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

মঙ্গলবার দুপুর দেড়টায় তাকে কেরানীগঞ্জের কারাগার থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়।

তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. তৌফিকুল ইসলাম তাকে কমিশনের জিজ্ঞাসাবাদ কক্ষে নিয়ে যান বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় আবজালকে গত ১৩ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর প্রথম দফায় সাত দিন জিজ্ঞাসাবাদ করে দুদক। পরের দিন ২০ সেপ্টম্বর আবজালকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২৩ আগস্ট সকালে আবজাল আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নাকচ করে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

গত বছরের ২৭ জুন দুদক উপ-পরিচালক মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দুটি করেন।

প্রথম মামলায় আবজালের স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে ২৬৩ কোটি ৭৬ লাখ ৮১ হাজার টাকা মানি লন্ডারিংসহ ২৮৫ কোটি ২৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

এ কাজে স্ত্রীকে সহায়তার জন্য স্বামী আবজাল হোসেনকেও আসামি করা হয়।

আরেক মামলায় আবজালের বিরুদ্ধে ২০ কোটি ৭৪ লাখ ৩২ হাজার টাকা পাচার এবং ২ কোটি ১ লাখ ১৯ হাজার টাকার সম্পদের তথ্য গোপনসহ ৪ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি