1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

দোকানে কফির মেশিন বিস্ফোরণে অগ্নিকাণ্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ মার্চ, ২০২১

জামালপুরে কফির মেশিন থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুন লেগে একটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লেগে কফির মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিতও হয়। গতকাল মঙ্গলবার রাত ১১টার কয়েক মিনিট আগে জামালপুর শহরের দেওয়ানপাড়া মোড়ে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্র জানায়, জামালপুর শহরের দেওয়ানপাড়া মোড়ের ইত্যাদি স্টোর নামের একটি মনোহারি দোকান গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বন্ধ ছিল। রাত ১১টার কয়েক মিনিট আগে দোকানের ভেতরে বিকট শব্দ শুনে স্থানীয় যুবকরা দ্রুত দোকানের শাটার খুলে ভেতরে আগুন দেখতে পান। তখন তারা বুঝতে পারেন এই বিকট শব্দটি হয়েছে কফির মেশিন বিস্ফোরেণ কারণে।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভায়। আগুনে দোকানের ভেতরে কফির মেশিনসহ বেশ কিছু মালামাল পুড়েছে। ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় দুই পাশের আরো কয়েকটি দোকান আগুন থেকে রক্ষা পেয়েছে। দোকান খোলা থাকা অবস্থায় আগুন লেগে কফির মেশিন বিস্ফোরিত হলে সেখানে প্রাণহানীর সম্ভাবনা ছিল বলে স্থানীয়রা শঙ্কা প্রকাশ করেন।

দোকানটির মালিক মো. নজরুল ইসলাম জানান, সন্ধ্যার পর থেকে তার দোকান বন্ধ ছিল। ভেতরে কফির মেশিনের পেছনের বিদ্যুৎ সংযোগের বোর্ড থেকে আগুন লেগেছে বলে তার ধারণা। আগুনে পুড়ে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

জামালপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আফছার উদ্দিন বলেন, গতকাল মঙ্গলবার রাত ১১টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। কফির মেশিনের বিদ্যুৎ সংযোগ থেকে শর্টসার্কিট হয়ে কফির মেশিনে আগুন ধরে বিস্ফোরণের কারণে আগুন ছড়িয়ে পড়ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তদন্ত করে দেখা হবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি