1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

দেশ কীভাবে গণতন্ত্রের পথে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর: সিইসি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে দেশ কীভাবে হাঁটবে, তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর- এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (৩ নভেম্বর) সকালে আনসার ও ভিডিপির নিরাপত্তা মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

তিনি বলেন, আসন্ন নির্বাচন আনসার ও গ্রাম প্রতিরক্ষার বৃহৎ ভূমিকা থাকবে। বাংলাদেশ খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে দেশ কীভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর। ভবিষ্যতের জন্য কেমন বাংলাদেশ রেখে যাব সেই চিন্তা আমাকে সারাক্ষণ ভাবায়। এই দায়িত্বকে চাকরি নয়, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এমন ক্রিটিক্যাল অবস্থায় গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। গতানুগতিকতার বাইরে গিয়ে কাজ করতে হবে। আমাদের পরিকল্পনায় ১০ লাখ লোক নির্বাচনে যুক্ত হবে।

সিইসি বলেন, ১৬ নভেম্বর আমরা পোস্টাল ব্যালটের অ্যাপ লঞ্চ করবো। পোস্টাল ব্যালটে নির্বাচনী দায়িত্বে যারা থাকবেন তারা ভোট দেবেন। আপনাদের বাড়ির ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছে যাবে।

সবাইকে সচেতন করে সিইসি বলেন, ব্যক্তিগত পর্যায়ে যাদের সাথেই যোগাযোগ হয় তাদের বোঝাবেন সোশ্যাল মিডিয়ায় কিছু একটা দেখলেই, যাচাই-বাছাই ছাড়া যেন শেয়ার না করে। এটা এখন মানুষের অভ্যাস হয়ে গেছে। কিছু দেখলেই সাথে সাথে বিশ্বাস করে।

তিনি আরও বলেন, এআই অপব্যবহার রোধে আমরা একটা সেল খুলেছি। সেখানে যোগাযোগ করে আপনারা যে কোনও ঘটনার সত্য-মিথ্যা যাচাই করতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার যেন না হয় এমনটাও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি