1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

দেশে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

দেশে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানসিক রোগ কেন হয় আমাদেরকে সে দিকটায় এখন থেকেই নজর দিতে হবে। করোনাভাইরাস কিন্তু মানসিক রোগও বাড়িয়ে দিয়েছে। কোভিডের কারণে অনেকে প্রিয়জনকে হারিয়েছেন, অনেকে চাকরি এবং ব্যবসা হারিয়েছেন। এই কারণেও মানসিক রোগ বেড়েছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৫০০টি ‘মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ওয়ার্ল্ড মেন্টাল হেলথ সামিটে আমাদের দেশের কোভিড নিয়ন্ত্রণ এবং টিকাদানের সফলতার প্রশংসা করেছেন। অন্যদিকে তারা এটাও বলেছেন আপনাদের দেশে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে। সুতরাং আমাদেরকে এদিকটাও খেয়াল রাখতে হবে।

ডেঙ্গু প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। সব জেলাতেই এখন ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। ডেঙ্গু রোগীর সংখ্যা না কমলে ডেঙ্গুতে মৃত্যু কমবে না। ডেঙ্গু রোগীর সংখ্যা কমাতে হলে মশা নিধন করতে হবে।

সবাই যেন তাদের নিজেদের বাসাবাড়ি এবং আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন। রাতে যেন মশারী ব্যবহার করে। মশার কামড় থেকে যেন নিজে এবং পরিবারকে সবাই রক্ষা করে। মশা যেসব ডোবা এবং নালায় জন্মাচ্ছে, সেগুলোতে মশা নিধন কীটনাশক স্প্রে করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক শাহানারা বানু (এনডিসি গ্রেড-১)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি