1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

কাতার থেকে দেশে ফিরেই হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. বাছির উদ্দিন।

শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৩টায় দেশে পৌঁছালে ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। বাছির উদ্দিন কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা দেবিদ্বারে আব্দুর রাজ্জাক রুবেল হত্যা এবং আবু বকর হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে হাজির করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

থানা সূত্রে জানা গেছে, সরকার পতনের পর বাছির উদ্দিন আত্মগোপনে চলে যান। পরে তিনি দেশ ত্যাগ করে কাতারে অবস্থান করছিলেন। অসুস্থ স্ত্রীকে দেখতে দেশে ফিরলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, দেবিদ্বার পৌরসভার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির উদ্দিনকে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল হত্যা এবং আবু বকর হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর থেকে তাকে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি