1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

দেশে ঢুকছে নতুন বৃষ্টি বলয়, বজ্রপাতের ঝুঁকিতে উত্তরাঞ্চল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

দেশের আকাশে নতুন একটি বৃষ্টি বলয় সক্রিয় হওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি বিভাগে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকবে বলে সতর্ক করা হয়েছে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সবচেয়ে বেশি প্রভাবের মধ্যে থাকতে পারে।

শনিবার (৯ মে) রাতে প্রকাশিত পূর্বাভাসে বিডব্লিউওটি জানায়, ১২ বা ১৩ মে নাগাদ উত্তর দিক দিয়ে এই বৃষ্টি বলয় বাংলাদেশে প্রবেশ করতে পারে। এরপর ২০ মে পর্যন্ত এটি সক্রিয় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে বৃষ্টি একটানা নাও হতে পারে। বিভিন্ন সময়ে বিরতি দিয়ে দেশের একেক অঞ্চলে এর প্রভাব দেখা যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরাঞ্চলের জেলাগুলোতে তীব্র বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। তাই খোলা জায়গায় অবস্থান ও বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে এসব অঞ্চলে দীর্ঘস্থায়ী বা অতিভারী বর্ষণের সম্ভাবনা তুলনামূলক কম।

অন্যদিকে খুলনা ও বরিশাল বিভাগে এই বৃষ্টি বলয়ের প্রভাব কম থাকতে পারে। সেখানে আবহাওয়া বেশিরভাগ সময় স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। যদিও বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও হালকা বজ্রবৃষ্টির দেখা মিলতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি