1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালনের ধারণা শরিয়তসম্মত নয়: মুফতি আবদুল মালেক দেশের স্বার্থবিরোধী কিছু হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: জামায়াত আমির এমপিদের প্রতিশ্রুতি বাস্তবায়ন তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭ সদস্যের সেল চট্টগ্রামের লোহাগাড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষ, প্রাণ গেল নারীর কফিনবন্দি বৃষ্টিকে নিয়ে গ্রামের পথে স্বজনরা, মায়ের আহাজারিতে ভারী বিমানবন্দর প্রতিবন্ধী শিক্ষার্থীর উদ্ভাবিত স্মার্ট কার ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী কাপাসিয়ায় স্ত্রী-সন্তানসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজশিক্ষার্থীসহ নিহত ২ বাংলাদেশি ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি, ২৩-২৪ মে খোলা থাকবে অফিস ঈদের আগে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট

দেশের স্বার্থবিরোধী কিছু হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: জামায়াত আমির

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

সরকারের ইতিবাচক উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিলেও দেশের স্বার্থ ক্ষুণ্ন হলে বিরোধী দল হিসেবে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (৯ মে) সকালে জাপান সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা হচ্ছে সরকারের ভুলত্রুটি তুলে ধরা এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করা। তিনি জানান, সরকারের কোনো সিদ্ধান্ত দেশের ক্ষতির কারণ হলে তারা নীরব থাকবেন না; প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, সরকার যদি জনকল্যাণমূলক পদক্ষেপ নেয়, তাহলে বিরোধী দল হিসেবে জামায়াত তা সমর্থন ও সহযোগিতা করবে।

জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরে জামায়াত আমির বলেন, জাপানের কাছে বর্তমান বাংলাদেশের সংসদীয় পরিবেশ ইতিবাচকভাবে প্রতীয়মান হয়েছে। তাদের মতে, বর্তমান সংসদ অতীতের তুলনায় ভিন্নধর্মী, যেখানে বিরোধী দল সরকারকে সমালোচনার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতাও করছে।

স্বাস্থ্য খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে ক্যান্সার চিকিৎসার জন্য পর্যাপ্ত দক্ষ ও বিশেষায়িত ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। ফলে অনেক রোগীকেই বাধ্য হয়ে বিদেশে যেতে হয়। যাদের সে সামর্থ্য নেই, তারা যথাযথ চিকিৎসা থেকেও বঞ্চিত হন।

এ কারণে জাপানের কাছে বাংলাদেশে একটি আধুনিক ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য, শুধু হাসপাতাল নয়, একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট গড়ে উঠলে দেশে দক্ষ জনবল তৈরির সুযোগও সৃষ্টি হবে।

জুলাই আন্দোলনে আহতদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন ৬৪ জন জুলাই যোদ্ধা। মানবিক ও রাজনৈতিক দায়বদ্ধতা থেকেই তাদের দেখতে যাওয়া হয়েছিল। এ সময় সংশ্লিষ্ট চিকিৎসক ও দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে উন্নত চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানান তিনি।

আহতদের আত্মত্যাগের প্রশংসা করে তাদের দ্রুত সুস্থতা কামনাও করেন জামায়াত আমির।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি