1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

দেশি মুরগির দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

ঈদকে সামনে রেখে ময়মনসিংহে দেশি মুরগির দাম কেজিতে বেড়েছে ১০০-১২০ টাকা।এছাড়া বেড়েছে গরুর মাংসের দামও। গরুর মাংস কেজিপ্রতি বেড়েছে ৩০-৫০ টাকা। এছাড়া সোনালী মুরগির দাম বেড়েছে কেজিতে ৪০-৫০ টাকা।

ক্রেতারা বলছেন, ক্রেতা বেশি দেখে মাংসের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। তবে বিক্রেতারা বলছেন, ঈদ উপলক্ষে দাম কিছুটা বেড়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) বিকালে ময়মনসিংহ নগরীর মেছুয়াবাজার ও শম্ভুগঞ্জ বাজারে ঘুরে এ তথ্য জানা গেছে।

মেছুয়াবাজারের গরুর মাংস বিক্রেতা মগুল হোসেন বলেন, কাল ঈদ, ক্রেতার চাপ বেশি। তাই দামও কিছুটা বেড়েছে।

তিনি বলেন, গরুর মাংস ৬০০ টাকা কেজি, খাশি ৮০০-৮৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ওই বাজারের মুরগি বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, ব্রয়লার মুরগি ১৪০-১৫০ টাকা কেজি, কক ২৪০-২৬০, দেশি মুরগি ৫০০-৫৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

তবে শম্ভুগঞ্জ বাজারে দামের কিছুটা পার্থক্য দেখা গেছে। শম্ভুগঞ্জে বাজারে দেশি মুরগি ৪৫০-৫০০ টাকা কেজি বিক্রি হলেও মেছুয়াবাজারে বিক্রি হচ্ছে ৫০০-৫৫০ টাকায়। অথচ গত কয়েকদিন আগেও উভয় বাজারে দেশি মুরগি ৪০০-৪৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

শম্ভুগঞ্জ বাজারে খাসির মাংস ৮০০ টাকায় বিক্রি হলেও মেছুয়াবাজারে বিক্রি হচ্ছে হচ্ছে ৮২০- ৮৫০ টাকায়।

শম্ভুগঞ্জ বাজারের গরুর মাংস বিক্রেতা মজিবুর রহমান বলেন, ঈদে ক্রেতার চাপ বেশি, তাই দাম কিছুটা বেড়েছে। গরুর মাংস একদাম ৮০০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। খাসির মাংস ৮০০ টাকা।

ওই বাজারের খাসির মাংস বিক্রেতা আব্দুর রশিদ বলেন, খাসির মাংস ৮০০ টাকা কেজি দরে বিক্রি করছি। তবে শুনছি শহরে খাসির মাংস ৮৫০ টাকা দামেও বিক্রি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি