1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা জাপান সফরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন

দেশজুড়ে আলেমদের প্রতিবাদ অব্যাহত, ম্যাক্রোর কুশপুত্তলিকা দাহ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

দেশজুড়ে আলেমদের প্রতিবাদ অব্যাহত, ম্যাক্রোর কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিবেদক :
ফ্রান্সে ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সা. এর ‘ব্যঙ্গচিত্র প্রদর্শনের’ প্রতিবাদে বাংলাদেশে আলেমদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। গত কয়েকদিনের রেশ ধরে বুধবার রাজধানী ঢাকার কয়েকটি জায়গায় বিক্ষোভ করেন কওমি মাদ্রাসার আলেম-শিক্ষার্থীরা ও বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠন। বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ শেষে ইসলামী ঐক্যজোট ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রোর কুশপুত্তলিকা দাহ করেছে।

ঢাকার মুহাম্মদপুরেও একই ইস্যুতে সমাবেশ ও মিছিল করে ইত্তেফাকুল মাদারিস। সমাবেশে বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মামুনুল হক, মাওলানা আবু তালহা, মাওলানা জালালুদ্দিন, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা ফয়সাল আহমদ প্রমুখ।

বুধবার জোহরের নামাজের পর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ করেছে ইসলামী ঐক্যজোট। বিক্ষোভ শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভে ফ্রান্সের সব ধরনের পণ্য রাষ্ট্রীয়ভাবে বর্জনের ঘোষণা দেওয়ার দাবি জানান ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন— ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুর রশীদ মজুমদার, যুগ্ম মহাসচিব ফজলুর রহমান, শেখ লোকমান হোসেন, আলতাফ হোসেন, একে এম আশরাফুল হক, প্রচার সম্পাদক আনসারুল হক ইমরান প্রমুখ।

ঢাকার বাইরে ময়মনসিংহ, গোপালগঞ্জেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। মুফতি মোহাম্মদ তাসনীম জানান, বিশ্বনবী সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা এক প্রতিবাদ মানববন্ধনের আয়োজন করে। বিক্ষোভে গওহরডাঙ্গার মুফতি উসামা আমীন ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি