1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

দেড় লাখ টাকা জরিমানা গুনল মুক্তাগাছার ঐতিহ্যবাহী মন্ডার দোকান

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

ময়মনসিংহের মুক্তাগাছার ঐতিহ্যবাহী প্রসিদ্ধ আদি গোপাল পালের মন্ডার দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, কারিগরদের অপরিচ্ছন্ন অবস্থায় মিষ্টি তৈরি, সরকারের ভ্যাট ফাঁকি দেওয়া, ক্রেতাদের রশিদ না দেওয়া, উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য না রেখে অতিরিক্ত দাম আদায়, মুসকের চালান না দেওয়াসহ বেশ কিছু অপরাধে দোকান মালিককে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট একেএম লুৎফর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

একই দিন পৌর এলাকার বেশ কিছু দোকানেও এ তথ্য অভিযান চালানো হয়। এসময় স্থানীয় রাজেশ্বরী মিস্টির দোকানকে এক হাজার টাকা, আটানী বাজারে ফ্রিজিং করা পঁচা মাংস বিক্রির দায়ে আরিফ মাংস বিতানকে ৩ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অপরদিকে পৌর এলাকার দরিচারআনী বাজারে একই ভ্রাম্যমাণ আদালত কাঁচা মরিচের অধিক দাম রাখা ও ক্রয়ের রশিদ দেখাতে না পারায় তিনটি দোকানের প্রত্যেককে এক হাজার টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান জানান, পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় প্রসিদ্ধ গোপাল পালের মন্ডার দোকানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় একই আইনে অন্যান্য দোকানে জরিমানা করা হয়। মন্ডার বিক্রয় মূল্যের সাথে উৎপাদন খরচের সামঞ্জস্যের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি