1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক আটক দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ সম্বোধন ইউএনওর সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর, গ্রেপ্তারের আগে ফেসবুকে মধ্যবিত্ত জীবনের আক্ষেপ লিখেছিলেন নজরুল সৌদিতে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের প্রথম চালান প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার রাজধানীতে সাবেক দুই মেয়রসহ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার ১৪ বছর পর বাতিল বিআরটি প্রকল্প, ছয় লেনে উন্নীত হচ্ছে ঢাকা-গাজীপুর মহাসড়ক আলিফ হত্যা মামলার রহস্য উদঘাটনের কাছাকাছি পুলিশ ‘কৃষক কার্ডে জানা যাবে আগামীকাল বৃষ্টি হবে কি না’—প্রধানমন্ত্রী

দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ সম্বোধন ইউএনওর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

মাত্র দেড় মিনিটের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ২৫ বার ‘স্যার’ সম্বোধন করে আলোচনায় এসেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম। বুধবার (২১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর বক্তব্যের এই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও। কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সেখানে শতাধিক শাড়ি বিতরণ করা হয়।

বক্তব্যে রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন তানজিলা তাসনিম। তিনি বলেন, সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে এবং ভূমিসংক্রান্ত কাজে দক্ষ জনবলের চাহিদা রয়েছে। এ পরিস্থিতিতে রাজারহাটে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠা করা হলে শুধু এ উপজেলা নয়, উত্তরবঙ্গের মানুষও উপকৃত হবেন। এ বিষয়ে যথাসময়ে মন্ত্রিসভায় প্রস্তাব উত্থাপনের জন্য মন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।

এ ছাড়া রাজারহাটে প্রশাসনিক ভবন উদ্বোধন এবং হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য উপহার দেওয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএনও। ভিজিএফের চাল বস্তাবন্দী করার উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। তানজিলা তাসনিমের ভাষ্য, আগে চালের বস্তা ওঠানো-নামানোর সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হতো। নতুন উদ্যোগে এসব সমস্যা কমবে বলে আশা করছেন তিনি।

সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে নবম পে-স্কেল নিয়েও মন্ত্রীকে ধন্যবাদ জানান ইউএনও। তাঁর মতে, এ উদ্যোগ সরকারি চাকরিজীবীদের কাজের উদ্দীপনা বাড়াতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুর রহমান, সদস্যসচিব সাহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি