1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

দেড়দিনের তেল এখন বিক্রি হয় ২ ঘণ্টায়, সংসদে জ্বালানিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে। মানুষ আতঙ্কিত হয়ে বেশি তেল নেওয়ায় আগে দেড়দিনে যে তেল বিক্রি হতো, এখন তা ২ ঘণ্টায় বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘যে পরিমাণ তেল দেওয়ার কথা, দেওয়া হচ্ছে কিন্তু ইরান ঘটনার পর, আগে যা দেড়দিনে বিক্রি হতো, এখন তা দুই ঘণ্টায় বিক্রি হয়। মানুষ আতঙ্কিত হয়ে, লাইন দিচ্ছে। তবে জ্বালানি নেই এটি সত্য নয়।’

বিদ্যুতের অপ্রয়োজনীয় খরচ বন্ধ রাখার আহ্বান জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সব বিপণীবিতানের বাইরে আলোকসজ্জা বন্ধ এবং এসি ২৫-এ রাখার নির্দেশনা দেওয়া আছে।’

এ সময় মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ করা হচ্ছে বলেও জানান জ্বালানিমন্ত্রী।

তিনি বলেন, ইরান যুদ্ধের কারণে তেলের সংকট তৈরি হয়েছে, তারপরও বিভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ করে আনছে সরকার। রিফাইনারির জন্য তেল কেনা হয়েছে। এটা শেষ হওয়ার আগেই নতুন চালান চলে আসবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি