1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’

দেওয়ানগঞ্জে ভুয়া চিকিৎসক আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

জামালপুরের দেওয়ানগঞ্জে জাল সনদপত্রসহ সালাহউদ্দিন নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে উপজেলার তাড়াটিয়া বাজারে অভিযান চালিয়ে তাঁকে আটক করে র‍্যাব-১৪।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সাত দিন যাবৎ উপজেলার তাড়াটিয়া বাজারে জে আর এস মেডিকেল হল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র নামের একটি দোকানে ভুয়া সনদধারী চিকিৎসক সালাউদ্দিন অভিজ্ঞ ও উচ্চতর চিকিৎসক হিসেবে নিজেকে পরিচয় দেন। এ সময় তিনি সেখানে বিভিন্ন রোগের রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র দেন। রোগী প্রতি ২ শ টাকা ভিজিট নিতেন তিনি। ব্যবস্থাপত্রে সালাউদ্দিনের যোগ্যতা লেখা এমবিবিএস (ঢাকা), পিজিটি (মেডিসিন), এফসিপিএস (শেষ পর্ব) চর্ম যৌন ও অ্যালার্জি রোগে বিশেষ ট্রেনিং প্রাপ্ত।

বিশেষজ্ঞ চিকিৎসক ভেবে স্থানীয় রোগীরা তাঁর কাছে চিকিৎসা নিতে ভিড় জমান। তবে ওই ভুয়া ডাক্তারের কথাবার্তা ও চিকিৎসা দেওয়ার ধরন দেখে স্থানীয় জনমনে সন্দেহের সৃষ্টি হয়। এরপর শনিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে র‍্যাব-১৪ রোগী সেজে ওই ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যায় এবং হাতেনাতে তাঁকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে র‍্যাব-১৪ এর স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামান বলেন, ভুয়া ডাক্তার সালাউদ্দিনকে তাড়াটিয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর সঠিক পরিচয় এখনো জানা যায়নি। তিনি এলোমেলো কথা বলছেন। তাঁর আচরণ সন্দেহজনক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি