1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

দেওয়ানগঞ্জে পৌর মেয়রের গ্রেফতার দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহর অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় করা মামলায় পৌর মেয়রকে অবিলম্বে গ্রেফতার ও অপসারণের দাবি জানান। তা না হলে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমসহ ইউপি নির্বাচনের সব কাজ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় ঘোষণা মঞ্চ থেকে পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহর নাম পরে বলায় ক্ষিপ্ত হয়ে উপস্থাপক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এ ঘটনায় পৌর মেয়রকে আসামি করে মামলা করেন ওই কর্মকর্তা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফাকে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি