1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

দেওয়ানগঞ্জে ধরা পড়ল ১১০ কেজি ওজনের বাঘা আইড়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ নৌ থানা পয়েন্টে যমুনা নদীতে জেলেদের জালে ১১০ কেজি ওজনের বিশাল এক বাঘা আইড় মাছ ধরা পড়েছে। গতকাল শনিবার বিকেল আনুমানিক ৫ টার দিকে স্থানীয় জেলেরদের জালে ধরা পড়ে মাছটি। পরে স্থানীয় মাছ ব্যাবসায়ী সহিদুর রহমান ১১০০ টাকা কেজি দরে ১ লাখ ২১ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেয়।

মাছ ব্যাবসায়ী সহিদুর রহমান জানান, আমি ১১০০ টাকা কেজি দরে মাছটি ক্রয় করে নিয়েছি এখন মাছটি পুল্যাকান্দী ব্রহ্মপুত্র নদীতে বেঁধে রেখেছি। বড় আকারের মাছ হওয়ায় ক্রেতা খুজে পাওয়া যাচ্ছেনা। ১৫০০ টাকা কেজি দরে কেউ ক্রয় করতে চাইলে মাছটি বিক্রি করব বলে আশা করছি। বিশাল আকারের মাছটি দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম জানান, এই মাছটি গভীর পানির মাছ। আবহমান কাল থেকেই যমুনা ও তদসংলগ্ন নদীতে মাঝে মাঝেই এই মাছ দেখতে পাওয়া যায়। যে জেলের জালে মাছটি ধরা পড়েছে তাকে ধন্যবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি