1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ড্রেজার মেশিন ধ্বংস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কবিরপুর এলাকার জিঞ্জিরাম নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারায় এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত তিন কিলোমিটার বিস্তৃত প্রায় পাঁচ লাখ টাকার ৪০০ মিটার পাইপ গুড়িয়ে দেওয়া হয়।

গতকাল রবিবার (১৪ নভেম্বর) বেলা ২টার দিকে দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাতের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্র জানায়, অভিযানের খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রটি ব্যবহৃত সরঞ্জামাদি ধানক্ষেতে রেখে পালিয়ে যায়। এ সময় অভিযানে অংশগ্রহণকারীরা ধানক্ষেত থেকে মেশিন এবং পাইপ খুঁজে বের করে সেসব ধ্বংস করে দেন। এর আগেও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কয়েকটি অভিযান পরিচালনা করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা।

দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার ভূমি অহনা জিন্নাত বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় সরকারি সম্পত্তি রক্ষায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। কাউকে সরকারি সম্পত্তি ধ্বংস করে অবৈধভাবে বালু এবং মাটি উত্তোলন করতে দেওয়া হবে না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি