1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

দেওয়ানগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১

জামালপুরের দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ইউনিয়নের বাহাদুরাবাদ বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম রেজাউল (২৬)। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত রেজাউল শনিবার বিকেলে একটি ভবনের তৃতীয় তলার দেওয়াল গাথুনির সহযোগী মিস্ত্রির কাজ করছিলেন। তার সাথে আরো নির্মাণ শ্রমিক এবং মিস্ত্রিরা কাজ করছিল। এ সময় তার হাতে থাকা একটি রড পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের মেইন তারে গিয়ে লাগলে সাথে সাথে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন তিনি। ঘটনার পরে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাব্বত কবির বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবার যদি চায় তাহলে মামলা গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি