1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

দেওয়ানগঞ্জে এবতেদায়ী মাদ্রাসা ভোট কেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খুটারচর এবতেদায়ী মাদ্রাসা ভোট কেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে খুটারচর তিন রাস্তার মোড়ে ঘন্টা ব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মো. শাহজামাল, মনোয়ার হোসেন, আবদুল মুন্নাফ মিয়া, আব্দুল হাকিম, জাকিয়া খাতুনসহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন-৩৫ বছর ধরে খুটারচর এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হয়ে আসছে। একই ওয়ার্ডের পোল্লাকান্দী গ্রামের ভোটারের দাবির প্রেক্ষিতে পোল্লাকান্দী উচ্চ বিদ্যালয়ে আরেকটি ভোট কেন্দ্র করা হয়। কিন্তু আগামি ৯ মার্চ বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে খুটারচর মাদ্রাসাটি কেন্দ্রটি বাতিল করে পোল্লাকান্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি পূর্ণাঙ্গ ভোট কেন্দ্র করার চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। খুটারচর ভোট কেন্দ্রটি বাতিল হলে সকল নির্বাচনে ভোট বর্জনের হুমকি দেন বক্তারা।

মানববন্ধনে কুতুবের চর, শেখ পাড়া , খুটারচর এলাকার ৫ শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি