1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক

দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

নেত্রকোনার দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় রাসেল মিয়া (১৯) নামের এক চালকের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে দুর্গাপুর-কলমাকান্দা সড়কের জিগাতলা নামক স্থানে ঘটনাটি ঘটে। নিহত চালক জামালপুর সদরের কাস্ট সিংগা গ্রামের পাজু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেড়িবাঁধের কাজের জন্য জামালপুর থেকে সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানায় যাচ্ছিল তিনটি লরি। এ সময় পথে রোববার ভোরে দুর্গাপুর-কলমাকান্দা সড়কের জিগাতলা নামক স্থানে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গর্তে পড়ে যায়। এ সময় চালক লরির নিচে চাপা পড়েন। স্থানীয়রা চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণ করেন।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি