1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল

দূর্গাপুরে বাইপাস সড়ক নির্মাণ এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

নেত্রকোনার দূর্গাপুরের প্রধান সমস্যা ভেজা বালু পরিবহন বন্ধ ও বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করছেন নেত্রকোনা জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর সোমেশ্বরী নদীর এক ও দুই নং ঘাট পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর তীরবর্তী স্থান ও পৌরশহরের ভিতর দিয়ে বালু পরিবহনের ব্যবস্থা নেয়ার ফলে শহরের প্রায় সকল রাস্তাই চলাচলের অনুপযোগী হওয়ায় পৌরবাসীর দীর্ঘদিনের প্রানের দাবি ছিলো বাইপাস রাস্তা নির্মান। এ নিয়ে উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলগুলোর উদ্যোগে বিভিন্ন সময়ে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এ দাবীর প্রেক্ষিতে বালু পরিবহনে স্থায়ী ব্যবস্থায় বাইপাস সড়ক নির্মাণের প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মো. আলা উদ্দিন, পাউবো নেত্রকোনা‘র নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত, স্থানীয় সরকার প্রৌকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা, উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম মৃধা, পৌর প্রকৌশলী নওশাদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি