1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

দুর্গাপুরে নিখোঁজের ৮ ঘণ্টা পর শ্রমিকের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ মে, ২০২১

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নিখোঁজের আট ঘণ্টা পর হাকিম মিয়া (২২) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা তিনটার দিকে ময়মনসিংহের ডুবুরি দল তাঁর লাশ উদ্ধার করে।

মারা যাওয়া হাকিম উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ধানশিরা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। আজ সকাল সাতটার দিকে নদীতে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু তোলার জন্য ডুব দিলে তিনি নিখোঁজ হন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে হাকিম মিয়া সোমেশ্বরী নদীর ৩ নম্বর বালুঘাটের কচুয়াডহর এলাকা থেকে বালু তুলতে যান। পরে তিনি ড্রেজার মেশিনের পাইপ বসানোর জন্য নদীতে ডুব দেন। কিন্তু ভাসতে দেরি হওয়ায় সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন এসে খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান পাননি। দুপুরে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। বেলা তিনটার দিকে হাকিমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনুর এ আলম বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে হাকিমের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি