1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

দুর্গাপুরে নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর আপন দাস (১৩) নামের এক স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের নাগেরগাতি গ্রামের একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আপন দাস নাগেরগাতি গ্রামের মৃত ভবেশ চন্দ্র দাসের ছেলে এবং নাগেরগাতি নবারুন উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় আপন দাস তার মায়ের কাছে ভাত খেতে চায়। কিন্তু বাড়িতে রান্না না হওয়ায় তার মা কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। পরে মা রান্না বসালে সে প্রতিবেশী একজনের বাড়ি যাওয়ার জন্য বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্বজনেরা। আজ সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাড়ির পাশের একটি খেতে স্থানীয় বাসিন্দারা আপনের গলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের ধারণা, ওই স্কুলছাত্রকে হত্যার পর লাশ ধানখেতে ফেলে দেওয়া হয়েছে।

শিবিরুল ইসলাম আরও বলেন, ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। গলিত লাশ হওয়ায় তার শরীরে আঘাতের চিহ্ন আছে কি না, বোঝা যাচ্ছে না।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি