1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

দুর্গাপুরে দুই কিশোরকে কুপিয়ে ধানক্ষেতে ফেলে দিল দুর্বৃত্তরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

নেত্রকোনার দুর্গাপুরে পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় ইলিয়াস তালুকদার (২৩) নামে এক কিশোরকে কে বা কারা কুপিয়ে মারাত্মক জখম করে ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ওই কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

এ ঘটনার পরই পৌর এলাকার শহীদ মিনারের সামনে আশিফুর রহমান আসিফ (১৫) নামে আরেক কিশোরকেও এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

একপক্ষের সমর্থকরা শহরের উকিলপাড়া এলাকার একটি দোকান ও গাড়ি ভাংচুর করে পালিয়ে যায়।

দুর্গাপুর থানার ওসি শাহ-নুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আতিক নামের একজনকে আটক করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি