1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

দুই হাসপাতাল ও দুই ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২

অব্যবস্থাপনা, প্যাথলজিকেল পরীক্ষায় বাড়তি ফি ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে কিশোরগঞ্জের ভৈরবের দুটি বেসরকারি হাসপাতাল ও দুটি ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার দুপুরে ভৈরব পৌর এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় ট্রমা মেডিসিন কর্ণারকে ১০ হাজার টাকা, সাঈদ-ইউসুফ মেমোরিয়াল হসপিটালকে ২০ হাজার টাকা, আল মাহিন ফার্মেসিকে ১০ হাজার টাকা ও পদ্মা জেনারেল হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ট্রমা মেডিসিন কর্ণারে পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও অগ্নি নির্বাপক যন্ত্র। যার মেয়াদ উত্তীর্ণ হয়েছে ২০২১ সালে। সাঈদ-ইউসুফ মেমোরিয়াল হসপিটালে কিছু প্যাথলজিকেল পরীক্ষার মূল্য বেশি নেওয়া হচ্ছে। যা ওই প্রতিষ্ঠানের মূল্য তালিকার সাথে মিল নেই। আল মাহিন ফার্মেসিতে পাওয়া যায় ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ। এছাড়া পদ্মা জেনারেল হসপিটালে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষার রিএজেন্ট ও মেয়াদোত্তীর্ণ ইনসুলিন পাওয়া গেছে।

অভিযানে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। তার সাথে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর নাসিমা বেগম ও রুহুল আমিন।

এছাড়াও অভিযানে ভৈরব থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের সহায়তা করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি